Google search engine
HomeOthersপদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেন চলাচল বন্ধের দাবি বিভ্রান্তিকর, প্রকৃত ঘটনা...

পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেন চলাচল বন্ধের দাবি বিভ্রান্তিকর, প্রকৃত ঘটনা নারায়ণগঞ্জে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্ষতিগ্রস্ত রেলপিলারের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পদ্মা সেতুর রেললাইনের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংবাদমাধ্যমের তথ্য যাচাইয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পিলারটি মূল পদ্মা সেতুর নয়। এটি নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি পিলার।

গত ১৮ নভেম্বর দিবাগত রাত, অর্থাৎ ১৯ নভেম্বর ভোরে ফতুল্লার পাগলা রেলস্টেশনসংলগ্ন এলাকায় পদ্মা রেল লিংকের ৩৪ নম্বর পিলারের পাশে একটি জুতার কারখানা ও পুরোনো কাপড়ের মার্কেটে আগুন লাগে। এতে পিলারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর ২১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীন ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শন করেন। নিরাপত্তার স্বার্থে ওই অংশ দিয়ে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়। তবে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular