সম্প্রতি ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা ‘হাদি চত্বরের নাম বদলে মুক্তিযুদ্ধ চত্বর নাম রেখেছে ফ্যা/সি/স্ট/রা। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ফাতিমা তাসনিম জুমা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্টের বক্তব্যকে তাঁর প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যবেক্ষণ করে বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেটে অনুসন্ধান করেও জুমার এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে জানা যায়, আলোচিত বক্তব্যটির সূত্রপাত একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে। অর্থাৎ, ব্যঙ্গাত্মকভাবে প্রকাশিত বক্তব্যটিকেই পরবর্তীতে জুমার প্রকৃত মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং, ‘হাদি চত্বরের নাম বদলে মুক্তিযুদ্ধ চত্বর নাম রেখেছে ফ্যা/সি/স্ট/রা। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—এমন মন্তব্য ফাতিমা তাসনিম জুমা করেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

