Google search engine
HomePoliticsঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েন ও শেখ হাসিনাকে নিরাপত্তা...

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েন ও শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবিতে গু/জ/ব প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মার্কিন বিশেষ বাহিনীর অবস্থান এবং শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবি সম্বলিত বিভিন্ন পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েন কিংবা তাদের নিরাপত্তায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও বিশেষ দূত সার্জিও গোরসহ মার্কিন কর্মকর্তাদের নামে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যেসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, সেগুলোও বানোয়াট।

এ ছাড়া, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া সেনা ও পুলিশ কর্মকর্তাদের বেশ কিছু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এসব ভিডিওতে সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আদলে কাল্পনিক ব্যক্তিদের দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রচার করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় সামরিক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেটের জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ একটি নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা অংশ নেন। এই মহড়ার সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা কিংবা বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েনের কোনো সম্পর্ক নেই।

অর্থাৎ, নিয়মিত যৌথ সামরিক মহড়ার ছবি ও ভিডিও, পুরোনো বা ভিন্ন ঘটনার ফুটেজ এবং এআই-তৈরি ভিডিও ব্যবহার করে বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনীর অবস্থান ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার গুজব ছড়ানো হচ্ছে।

সুতরাং, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মার্কিন বিশেষ বাহিনী অবস্থান করছে এবং শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular