সম্প্রতি যশোরের বেনাপোলে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া যান প্রবেশ করেছে—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বেনাপোলের নয়; এটি যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গাড়িবহরের দৃশ্য। গত ১২ নভেম্বর ‘RH Akash’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মূল ভিডিওটি প্রকাশ করা হয়।
পরদিন ভিডিওটির ধারণকারী নিজেই নিশ্চিত করেন, সেখানে দেখা সাঁজোয়া যানগুলো বাংলাদেশ সেনাবাহিনীর, ভারতের নয়। পাশাপাশি সাঁজোয়া যানগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত যানের ছবির মিলও পাওয়া যায়।

