গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে কার্যক্রম নি/ষি/দ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভ ঘিরে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘ/র্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের গু/লিতে ছাত্রলীগের দুই কর্মী নি/হ/ত হয়েছেন।
অনুসন্ধানে দেখা যায়, কোটালীপাড়ায় পুলিশের গু/লিতে চলমান বিক্ষোভে দুই ছাত্রলীগ কর্মী নি/হ/ত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জেলার সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাগুলোতে এমন মৃ/ত্যুর কোনো তথ্যও পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে গোপালগঞ্জের সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষ নিয়ে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায়, জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনেও সংঘর্ষের বিবরণ পাওয়া যায়। তবে এসব প্রতিবেদনের কোথাও পুলিশের গু/লিতে দুই ছাত্রলীগ কর্মী নি/হ/ত হওয়ার তথ্য উল্লেখ নেই।
এ ছাড়া, কোটালীপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে দুইজন নি/হ/ত হওয়ার বিষয়ে মূলধারার কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়নি। অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও এমন মৃ/ত্যুর ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের গু/লিতে দুই ছাত্রলীগ কর্মী নি/হ/ত হওয়ার দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।

