সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, মিরপুরে আন্দোলনরত নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে ধারালো অ/স্ত্র দিয়ে কু/পিয়ে হ/ত্যা করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুসন্ধানে দেখা যায়, নুপুর নামে এক নারী পোশাকশ্রমিক দুর্বৃত্তদের ধারালো অ/স্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর মৃ/ত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। একইভাবে হামলার সঙ্গে বিএনপি বা ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততারও কোনো প্রমাণ মেলেনি।
ঘটনার বিষয়ে অনুসন্ধানে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে নুপুরের ওপর হা/ম/লা হয়। তিনি দুপুরের খাবারের বিরতিতে কর্মস্থল থেকে বাসার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ৪ থেকে ৫ জন দু/র্বৃত্ত চায়নিজ কু/ড়াল ও রা/মদা দিয়ে তাঁর ওপর অ/তর্কিত হা/ম/লা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রে/প্তার করা হয়েছে।
সুতরাং, মিরপুরে নারী পোশাকশ্রমিক নুপুরকে কুপিয়ে হ/ত্যা এবং এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে প্রচারিত দাবিটি বানোয়াট।

