Google search engine
HomePoliticsমন্ত্রী এ্যানী ও এমপি বরকতউল্লাহ বুলুসহ পাঁচজনের পদত্যাগের দাবিতে ভুয়া খবর প্রচার

মন্ত্রী এ্যানী ও এমপি বরকতউল্লাহ বুলুসহ পাঁচজনের পদত্যাগের দাবিতে ভুয়া খবর প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিএনপির অবৈধ মন্ত্রী এ্যানী, বরকতউল্লাহ বুলু ও গোপালগঞ্জের দুই এমপিসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন’ শিরোনামে একটি খবর ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পাঁচজনের পদত্যাগের এই খবরের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। মূলধারার কোনো গণমাধ্যম, জাতীয় সংসদ সচিবালয় কিংবা সরকারি কোনো সূত্র থেকেও এ ধরনের পদত্যাগের খবরের সত্যতা পাওয়া যায়নি।

প্রকৃতপক্ষে, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই ওয়ার্ড নেতার দলত্যাগের পৃথক ঘটনাকে একসঙ্গে জুড়ে দিয়ে এই বিভ্রান্তিকর খবর তৈরি করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে মন্ত্রী এ্যানী ও সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুর নাম যুক্ত করে তাঁদের পদত্যাগের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

সুতরাং, মন্ত্রী এ্যানী, সংসদ সদস্য বরকতউল্লাহ বুলু ও গোপালগঞ্জের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular