Google search engine
HomeOthersপাকিস্তানে নারী নি/র্যা/ত/নের পুরোনো ভিডিও বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দু নারী নি/র্যা/ত/নের দাবিতে...

পাকিস্তানে নারী নি/র্যা/ত/নের পুরোনো ভিডিও বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দু নারী নি/র্যা/ত/নের দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীর হাতে এক হিন্দু নারী নি/র্যা/ত/নের দৃশ্য। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক নারীকে হাত ধরে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এবং মা/র/ধ/র করছেন।

অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে এক নারীকে নি/র্যা/ত/নের ঘটনার পুরোনো ভিডিও এটি।

এ বিষয়ে অনুসন্ধানে @‌ssgviews নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ১ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। আলোচিত ভিডিওটির সঙ্গে ওই ভিডিওর সম্পূর্ণ মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনে বলা হয়, কাজে অক্ষম হওয়ার কারণে পাঞ্জাবের একটি ধনী জমিদার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা ওই নারীকে নি/র্যা/ত/ন করেন।

পোস্টটির মন্তব্যের ঘরে পাকিস্তানের পাঞ্জাব পুলিশের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্ট @‌OfficialDPRPP থেকে দেওয়া একটি মন্তব্য পাওয়া যায়। এতে পুলিশ জানায়, ঘটনাটি ২০২২ সালের জানুয়ারিতে পাকিস্তানের শিয়ালকোটে ঘটেছিল। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রে/প্তা/র করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি, পুরোনো ঘটনার সঙ্গে মিথ্যা ক্যাপশন যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানায় পুলিশ। নিজেদের বক্তব্যের সমর্থনে পুলিশ ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি পুরোনো পোস্টও শেয়ার করে। ওই পোস্টে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারী ও এক পুরুষকে গ্রে/প্তা/রে/র তথ্য জানানো হয়েছিল।

এ ছাড়া, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ওই নারীকে নির্যাতনের ঘটনা নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নি/র্যা/ত/নের শিকার নারীর নাম মুনাওয়ার কানওয়াল। তিনি পাকিস্তানের শিয়ালকোটের একজন মুসলিম নারী। প্রতিবেদন অনুযায়ী, স্থানীয়ভাবে জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে মা/র/ধর করা হয়েছিল।

সুতরাং, ২০২২ সালে পাকিস্তানের শিয়ালকোটে এক মুসলিম নারীকে নি/র্যা/ত/নের পুরোনো ভিডিও বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীর হাতে হিন্দু নারী নি/র্যা/ত/নের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular