Google search engine
HomePoliticsশেখ হাসিনাকে হ/ত্যার পরিকল্পনায় আসিফ নজরুলকে জড়িয়ে প্রথম আলোর নামে সম্পাদিত ফটোকার্ড...

শেখ হাসিনাকে হ/ত্যার পরিকল্পনায় আসিফ নজরুলকে জড়িয়ে প্রথম আলোর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার মাস্টারমাইন্ড ছিলেন সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল’ শিরোনামে সংবাদমাধ্যম প্রথম আলোর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটি দেখে মনে হতে পারে, প্রথম আলো এ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। তবে অনুসন্ধানে দেখা যায়, প্রথম আলো এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং সংবাদমাধ্যমটির অন্য একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ, প্রথম আলোর নিজস্ব প্ল্যাটফর্মে এমন কোনো বক্তব্য প্রকাশের প্রমাণ নেই।

আলোচিত ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো ও ডিজাইন ব্যবহার করা হলেও এর শিরোনাম সংবাদমাধ্যমটির প্রকাশিত কোনো ফটোকার্ডের সঙ্গে মেলে না। বরং প্রথম আলোর একটি ভিন্ন ফটোকার্ডের নকশা ও লোগো ব্যবহার করে শিরোনাম পরিবর্তনের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ফলে ফটোকার্ডটির মাধ্যমে প্রথম আলোর নামে এমন একটি বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সংবাদমাধ্যমটি প্রকাশ করেনি।

এ ছাড়া, গণভবনে শেখ হাসিনাকে হ/ত্যার পরিকল্পনার মাস্টারমাইন্ড হিসেবে ড. আসিফ নজরুলকে উল্লেখ করার দাবির পক্ষেও কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।

সুতরাং, গণভবনে শেখ হাসিনাকে হ/ত্যার পরিকল্পনায় ড. আসিফ নজরুলকে মাস্টারমাইন্ড উল্লেখ করে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি আসল নয়। প্রথম আলোর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular