নি/ষি/দ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের দেশব্যাপী ধর্মঘটের প্রেক্ষাপটে পুলিশের একটি গাড়িতে আ/গু/ন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে ‘ছাত্রলীগের ডাকা ধর্মঘটে উত্তাল ঢাকা, সতর্ক থাকুন সবাই! পুলিশের গাড়িতে আ/গু/ন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হা-ম-লা’ ক্যাপশন যুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ১০ নভেম্বরের ধর্মঘটের সময় পুলিশের গাড়িতে আ/গু/ন দেওয়ার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, পোশাকশ্রমিকদের বি/ক্ষো/ভের সময় গত ১ নভেম্বর রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আ/গু/ন দেওয়ার ঘটনার দৃশ্য এটি।
এ বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম ‘ডেইলি বাংলা পোস্ট’-এর ফেসবুক পেজে গত ১ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। পোস্টটির ক্যাপশনেও পুলিশের গাড়িতে আ/গু/ন দেওয়া এবং আ/গু/ন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হা/ম/লার কথা উল্লেখ করা হয়।
এ ছাড়া, সংবাদমাধ্যম ‘স্টার নিউজ’-এর ইউটিউব চ্যানেলে ‘মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়ে ফায়ার সার্ভিসকে নেভাতে দিল না পোশাক শ্রমিকরা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির দৃশ্যের সঙ্গেও আলোচিত ভিডিওর পারিপার্শ্বিক অবস্থার মিল রয়েছে। সেখানে ঘটনাস্থল হিসেবে মিরপুর-১১-এর কথা উল্লেখ করা হয়েছে এবং ঘটনাটিকে পোশাকশ্রমিকদের বি/ক্ষো/ভের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ, পুলিশের গাড়িতে আ/গু/ন দেওয়ার ঘটনাটি পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় ১ নভেম্বর মিরপুরে ঘটেছিল। এর সঙ্গে ছাত্রলীগের ১০ নভেম্বরের ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।

