গত রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পে/ট্রো/ল বো/মা হা/ম/লা ও অ/গ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ‘সরকারি নতুন ঘর পাওয়ার জন্য নাটক সাজিয়েছে কিনা খতিয়ে দেখতে হবে’ এমন মন্তব্য ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান করেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানে দেখা যায়, আবিদুল ইসলাম খানের নামে প্রচারিত মন্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ বা বক্তব্যের উৎস নেই। ফটোকার্ডে কোথায়, কখন বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে আবিদুল ইসলাম খানের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও তাঁর ফেসবুক পোস্ট পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি। বরং, নুসরাত তাবাসসুমের বাড়িতে হা/ম/লার নিন্দা জানিয়ে এ ঘটনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সুতরাং, নুসরাত তাবাসসুমের বাড়িতে হা/ম/লার ঘটনায় ‘সরকারি নতুন ঘর পাওয়ার জন্য নাটক সাজিয়েছেন কিনা খতিয়ে দেখতে হবে’ এমন মন্তব্য আবিদুল ইসলাম খান করেছেন বলে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।

