চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠছে আ/গু/ন। মুহূর্তের মধ্যে আ/গু/নে পুড়ে যাচ্ছে একটি পূজামণ্ডপ। ২৯ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঘটনাটি বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারের। সেখানে শ্যামাপূজার (কালীপূজা) মণ্ডপ ইসলামপন্থী জ/ঙ্গিরা জ্বালিয়ে দিয়েছে বলেও অভিযোগ করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়, ভারতের পশ্চিমবঙ্গের একটি পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের দৃশ্য।
ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাম্প্রদায়িক জ/ঙ্গিদের বলি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এই দায় কার? বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার (কালীপূজার) মণ্ডপ জ্বা/লিয়ে দিয়েছে ইসলামিস্ট জ/ঙ্গি/রা।’ এভাবে ভারতের একটি অ/গ্নিকাণ্ডের ঘটনাকে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি যাচাই করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে একই ঘটনার প্রতিবেদন পাওয়া যায়। আনন্দবাজার পত্রিকায় ‘উদ্বোধনের আগেই মণ্ডপে ভয়াবহ আ/গু/ন! পাঁশকুড়ায় কালীপুজোয় বিপত্তি, মাথায় হাত উদ্যোক্তাদের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ৭ নভেম্বর শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারের একটি পূজামণ্ডপে আ/গু/ন লাগে। কালীপূজার উদ্বোধনের আগেই আ/গু/নে পুরো মণ্ডপ পুড়ে যায়।
প্রতিবেদনটিতে পূজার সঙ্গে যুক্ত এক সদস্যের বক্তব্য তুলে ধরে বলা হয়, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আ/গু/ন লাগে। পরে দ্রুত তা পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আ/গু/ন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে শর্টসার্কিটকে আ/গু/নের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হলেও অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হয়।
এ ছাড়া ভারতের নিউজ বাংলা ১৮ ও এই সময় সংবাদমাধ্যমেও একই অ/গ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনেও ঘটনাস্থল হিসেবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, ভিডিওতে থাকা স্থানটির নামের সঙ্গে বাংলাদেশের যশোর জেলার নামের মিল থাকলেও ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন দেশের।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের যশোড়া কালীবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পূজামণ্ডপে আ/গু/ন লাগার ভিডিওকে বাংলাদেশের যশোরে সাম্প্রদায়িক হা/ম/লার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো ঘটনার সম্পর্ক নেই। তাই বাংলাদেশের যশোরে ইসলামপন্থী জ/ঙ্গি/রা পূজামণ্ডপ জ্বালিয়ে দিয়েছে বলে প্রচারিত দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

