Google search engine
HomePoliticsরো/হি/ঙ্গাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রস্তাব বিবেচনার বক্তব্যকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার...

রো/হি/ঙ্গাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রস্তাব বিবেচনার বক্তব্যকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত হিসেবে প্রচার, যা বিভ্রান্তিকর।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘রো/হি/ঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব শিরোনাম দেখে মনে হতে পারে, বাংলাদেশে অবস্থানরত রো/হি/ঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে কিংবা এমন কোনো সিদ্ধান্তের পথে এগোচ্ছে। তবে ৮ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত এক সংলাপে আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট পর্যালোচনায় ভিন্ন চিত্র পাওয়া যায়।

সংলাপে বাংলাদেশে অবস্থানরত রো/হি/ঙ্গা/দের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার বিষয়ে প্রস্তাব উত্থাপিত হয়। আলোচনায় এসব সুযোগ-সুবিধা দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হলে আইনমন্ত্রী প্রস্তাবটিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। তবে তিনি এ ধরনের কোনো ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব কি না, তা দেশের অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে পর্যালোচনার প্রসঙ্গ তুলে ধরেন। অর্থাৎ, আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের যৌক্তিকতা স্বীকার করা আর সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া এক বিষয় নয়।

আইনমন্ত্রী তাঁর বক্তব্যে রো/হি/ঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টিও স্পষ্ট করেন। তিনি বলেন, রো/হি/ঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়াই এই সংকটের মূল সমাধান। একই সঙ্গে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, পূর্ণ মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। অর্থাৎ, তাঁর বক্তব্যের মূল অবস্থান ছিল রো/হি/ঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়া নয়, বরং মিয়ানমারে তাদের অধিকার নিশ্চিত করে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করা।

অন্যদিকে, কয়েকটি সংবাদমাধ্যমের শিরোনামে নাগরিকত্বের প্রস্তাব পর্যালোচনার বিষয়টি এমনভাবে তুলে ধরা হয়েছে, যাতে মনে হতে পারে সরকার রো/হি/ঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। অথচ আইনমন্ত্রীর বক্তব্যে এমন কোনো ঘোষণা, চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা স্থায়ী নীতিগত অবস্থানের কথা নেই। প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে আলোচনা এবং সরকারের পক্ষ থেকে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

সুতরাং, আইনমন্ত্রী বাংলাদেশে অবস্থানরত রো/হি/ঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন বা সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, এমন ধারণা সঠিক নয়। তিনি কেবল আলোচনায় উত্থাপিত প্রস্তাবের সম্ভাব্যতা ও গ্রহণযোগ্যতা পর্যালোচনার প্রসঙ্গ তুলেছেন। একই সঙ্গে রো/হি/ঙ্গা সংকটের স্থায়ী সমাধান হিসেবে মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মানবাধিকার নিশ্চিত করে প্রত্যাবাসনের ওপর জোর দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular