Google search engine
HomePolitics‘ডিসেম্বরে আ.লীগ ঠেকাতে যত টাকা লাগে আমি দেব’ আসিফ মাহমুদের নামে ভুয়া...

‘ডিসেম্বরে আ.লীগ ঠেকাতে যত টাকা লাগে আমি দেব’ আসিফ মাহমুদের নামে ভুয়া বক্তব্য প্রচার

‘ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকাতে যত টাকাই লাগুক, সব আমি দেব’—এমন মন্তব্য এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি আসিফ মাহমুদ করেননি। প্রকৃতপক্ষে, একটি প্যারোডি বা স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও আসিফ মাহমুদের এমন বক্তব্যের কোনো সংবাদ, ভিডিও বা নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত অনুসন্ধানে ‘NewsTime TV’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ অক্টোবর একই ফটোকার্ড প্রকাশিত হতে দেখা যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নিজেদের প্যারোডি বা স্যাটায়ার পেজ হিসেবে পরিচয় দিয়েছে তারা। এ ছাড়া পেজটিতে একই ধরনের আরও একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশিত হয়েছে।

পেজটির পরিচিতি ও অন্যান্য পোস্টের ধরন থেকে প্রতীয়মান হয়, আলোচিত ফটোকার্ডটিও ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছিল। পরবর্তী সময়ে সেটির ব্যঙ্গাত্মক প্রেক্ষাপট উপেক্ষা করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকাতে যত টাকাই লাগুক, সব আমি দেব’—এমন কোনো মন্তব্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া করেননি। একটি প্যারোডি বা স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে, যা ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular