Google search engine
HomePolitics‘এদেশে ইন্টার ফেইল করে প্রধানমন্ত্রী হওয়া যায়’ রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য...

‘এদেশে ইন্টার ফেইল করে প্রধানমন্ত্রী হওয়া যায়’ রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘যারা ইন্টার ফেইল করেছেন তারা কষ্ট পাবেন না। এদেশে ইন্টার ফেইল করে প্রধানমন্ত্রী হওয়া যায়।’ তবে অনুসন্ধানে দেখা যায়, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। এতে রুমিন ফারহানার এমন কোনো বক্তব্যের তথ্য মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের পক্ষে কোনো ভিডিও, সাক্ষাৎকার কিংবা নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়নি।

এ ছাড়া রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায়, একটি ব্যঙ্গাত্মক স্যাটায়ার পেজে প্রকাশিত পোস্ট থেকেই মন্তব্যটি ছড়িয়েছে। মূলত পেজটির ব্যঙ্গাত্মক বক্তব্যকে প্রকৃত মন্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘এদেশে ইন্টার ফেইল করে প্রধানমন্ত্রী হওয়া যায়’ শীর্ষক মন্তব্য রুমিন ফারহানা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular