Google search engine
HomeOthersপুলিশের গুলিতে আশুলিয়ায় ৮ শ্রমিক নি`হ`তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন

পুলিশের গুলিতে আশুলিয়ায় ৮ শ্রমিক নি`হ`তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি প্রচার করা হয়, পুলিশের গু`লিতে আশুলিয়ায় ৮ শ্রমিক নি`হ`ত এবং শতাধিক আহত হয়েছেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, পুলিশের গু`লিতে আশুলিয়ায় ৮ শ্রমিক নি`হ`ত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অনেকে আহত হলেও সেখানে কোনো শ্রমিক নি`হ`ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীতে আশুলিয়ায় সংঘর্ষের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরের ওয়েবসাইটে গত ২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও কয়েক দফা দাবিকে কেন্দ্র করে সেদিন সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শতাধিক কারখানার শ্রমিক রাস্তায় নেমে আসেন এবং একটি কাভার্ড ভ্যানে আ`গু`ন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিক ও পুলিশের সংঘর্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সেখানে কোনো নিহতের তথ্য দেওয়া হয়নি।

এ ছাড়া সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত ৩ নভেম্বর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ নিয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও একই ধরনের তথ্য পাওয়া যায়। এতে বলা হয়, শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রে`নেড নিক্ষেপ করে। অন্যদিকে, শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তবে এই প্রতিবেদনেও কোনো শ্রমিক নি`হ`ত হওয়ার তথ্য উল্লেখ করা হয়নি।

সুতরাং, পুলিশের গুলিতে আশুলিয়ায় ৮ শ্রমিক নি`হ`ত হওয়ার দাবিটি মিথ্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular