সম্প্রতি মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে বিএনপির নেতাকর্মীরা এক শ্রমিককে মা`র`ধর করেছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, সড়কে পড়ে থাকা এক ব্যক্তিকে কয়েকজন লাঠি দিয়ে আঘাত করছেন। তবে ভিডিওটি কোনো শ্রমিককে বিএনপির মা`রধ`রের ঘটনার নয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে দ্য ডেইলি ক্যাম্পাসের লোগো দেখা যায়। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত মূল ভিডিওতে ঘটনাটিকে মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় এক পুলিশ সদস্যকে মারধরের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ৩ নভেম্বর প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনেও একই ঘটনার তথ্য পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ওই দিন সকাল ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি সুপারশপের কাছে ঘটনাটি ঘটে। শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ধাওয়ার একপর্যায়ে কয়েকজন সদস্য বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েন। এ সময় এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মা`র`ধর করা হয়। তাঁর অ`স্ত্র ছিনিয়ে নিয়ে সড়কে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। পরে কয়েকজন বিক্ষোভকারীই তাঁকে উদ্ধার করে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের দিকে পাঠান।
অর্থাৎ, পুলিশ সদস্যকে মা`র`ধরের ঘটনার ভিডিওকে বিএনপির নেতাকর্মীদের হাতে পোশাকশ্রমিক নি`র্যা`তনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে। প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর।

