সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, পূজা দেখতে গিয়ে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
তবে যাচাইয়ে দেখা যায়, ঘটনাটির সঙ্গে ধর্মীয় কোনো যোগসূত্র নেই। সুনামগঞ্জ সদর থানার ওসি জানিয়েছেন, বাবার সঙ্গে রাগ করে কিশোরী স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে এবং বর্তমানে সিলেটে এক আত্মীয়ের বাসায় রয়েছে। কিশোরীও ভিডিও বক্তব্যে জানিয়েছে, বাবার সঙ্গে বিরোধের কারণে সে বাড়ি ছেড়েছে।
তাই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক নিরাপত্তার সংকট হিসেবে প্রচার করার দাবির পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য ও কিশোরীর নিজের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি পারিবারিক বিরোধের সঙ্গে সম্পর্কিত; এর সঙ্গে ধর্মীয় কোনো যোগসূত্র প্রতিষ্ঠিত হয়নি।
সুতরাং, কিশোরীর স্বেচ্ছায় ঘর ছাড়ার ঘটনাকে ‘পূজা দেখতে গিয়ে নিখোঁজ’ বলে প্রচার করছে আওয়ামী লীগ। যা সুম্পূর্ণ মিথ্যা।

