Google search engine
HomeOthersহাটহাজারীতে হিন্দুদের ৬ বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি বিভ্রান্তিকর

হাটহাজারীতে হিন্দুদের ৬ বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি বিভ্রান্তিকর

ভারত থেকে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীতে মৌলবাদীরা হিন্দু সম্প্রদায়ের ছয়টি বাড়িতে আগুন দিয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকায় মোবারক আলী তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে যায়।

প্রতিবেদনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের নাম উল্লেখ করা হয়েছে। আগুনে বাড়ির মালিকের একটি স্টোররুমও পুড়ে যায়। অর্থাৎ, ঘটনাটিকে শুধু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে পরিকল্পিত অগ্নিসংযোগ হিসেবে উপস্থাপন করার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেকিং টিমও জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনাটিকে বাংলাদেশে হিন্দু-বিরোধী সহিংসতা বা নিধনযজ্ঞ হিসেবে প্রচার করা অপতথ্য।

হাটহাজারীতে আগুন লাগার ঘটনাটি সত্য; কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছয়টি বাড়িতে মৌলবাদীদের পরিকল্পিত অগ্নিসংযোগের দাবিটি বিভ্রান্তিকর ও প্রমাণহীন।

তাই, তথ্য যাচাই না করে কোনো ঘটনা ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যুক্ত করে প্রচার করবেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular