Google search engine
HomeOthersজুবাইদা রহমান ও হোচিমিন ইসলাম একই মঞ্চে থাকবেন—দাবিটি বিভ্রান্তিকর

জুবাইদা রহমান ও হোচিমিন ইসলাম একই মঞ্চে থাকবেন—দাবিটি বিভ্রান্তিকর

ঢাকায় ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। এই আন্তর্জাতিক সংলাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মানবাধিকারকর্মী হোচিমিন ইসলাম একই মঞ্চে আলোচনায় অংশ নেবেন—এমন দাবি ছড়িয়ে পড়েছে।

কিছু ফেসবুক পোস্টে দুজনের ছবি পাশাপাশি ব্যবহার করে তাদের একই মঞ্চে আলোচনায় অংশ নেওয়ার দাবি করা হয়েছে। এসব পোস্টে হোচিমিন ইসলামকে নিয়ে আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করা হয়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকর।

আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ডা. জুবাইদা রহমান ৫ অক্টোবর “The Measure of Progress: Dignity, Health and the Human Future” শীর্ষক একটি অধিবেশনে অংশ নেবেন। অনুষ্ঠানসূচিতে তাকে ওই অধিবেশনের একক বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হোচিমিন ইসলামের নাম আয়োজকদের প্রকাশিত অংশগ্রহণকারী/বক্তাদের তালিকায় পাওয়া গেলেও তাকে ডা. জুবাইদা রহমানের ওই অধিবেশনের আলোচক বা প্যানেল সদস্য হিসেবে উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, একই অনুষ্ঠানে কারও উপস্থিতি থাকলেই তারা একই মঞ্চে বা একই প্যানেলে আলোচনা করবেন—এমনটা ধরে নেওয়া যায় না।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জানানো হয়েছে, ডা. জুবাইদা রহমান ও হোচিমিন ইসলাম একই মঞ্চে অংশ নেবেন না।

তাই দুজনের ছবি বা একই অনুষ্ঠানে অংশগ্রহণের তথ্য দেখিয়ে তারা একই মঞ্চে আলোচনা করবেন—এমন দাবি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular