Google search engine
HomePoliticsহাসনাত আবদুল্লাহর বাড়িতে বিএনপির ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার; দাবিটি বিভ্রান্তিকর।

হাসনাত আবদুল্লাহর বাড়িতে বিএনপির ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার; দাবিটি বিভ্রান্তিকর।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বাড়ি ভা`ঙ`চুরের ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এটি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বাড়িতে বিএনপির হা`ম`লা ও ভা`ঙ`চুরের দৃশ্য। তবে ভিডিওটির প্রকৃত উৎস যাচাই করে দাবিটির সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি।

ভিডিওটির বিভিন্ন দৃশ্য অনুসন্ধান করে দেখা যায়, একই ভা`ঙ`চুরের দৃশ্য ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর পাবনায় একটি শিশুকে ধ`র্ষ`ণের পর হ`ত্যার ঘটনায় প্রধান অভিযুক্তের বাড়িতে হা`ম`লার সংবাদে প্রকাশিত হয়েছিল। সমকালসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই বাড়ি ভা`ঙ`চুরের একই দৃশ্য পাওয়া যায়।

প্রকাশিত সংবাদ অনুযায়ী, পাবনা সদর উপজেলার কুলুনিয়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধ`র্ষ`ণের পর হ`ত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে ক্ষু`ব্ধ জনতা ভা`ঙ`চুর চালায়। ঘটনার পর মোস্তফা প্রামাণিক ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রে`প্তা`রের তথ্যও প্রকাশিত হয়।

অন্যদিকে, প্রচারিত ভিডিওটিকে হাসনাত আবদুল্লাহর বাড়ির ঘটনা হিসেবে সমর্থন করে এমন কোনো নির্ভরযোগ্য সংবাদ বা প্রমাণ অনুসন্ধানে পাওয়া যায়নি। বরং ভিডিওটির দৃশ্যের সঙ্গে পাবনায় ১৮ সেপ্টেম্বরের ভা`ঙ`চুরের ঘটনার সরাসরি মিল পাওয়া যাচ্ছে।

অর্থাৎ, পাবনায় ঘটে যাওয়া একটি ভিন্ন ঘটনার ভিডিওর স্থান ও প্রেক্ষাপট পরিবর্তন করে সেটিকে হাসনাত আবদুল্লাহর বাড়িতে বিএনপির হা`ম`লা ও ভা`ঙ`চুরের দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।

সুতরাং, হাসনাত আবদুল্লাহর বাড়িতে বিএনপির ভা`ঙ`চুরের দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার; দাবিটি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular