Google search engine
HomePoliticsজাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধা`জ্ঞা তুলে নেওয়া হয়েছে...

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধা`জ্ঞা তুলে নেওয়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নি`ষে`ধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রকাশিত কর্মসূচি, এজেন্ডা ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। এসব নথিতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা দলটির বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার তথ্য পাওয়া যায়নি। জাতিসংঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়েছে এবং সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থাটি মূলত সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা, নীতিগত সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করে। অধিবেশনের আনুষ্ঠানিক এজেন্ডাতেও বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ওপর দেশীয় আইনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নেই।

অন্যদিকে, বাংলাদেশের সরকারি গেজেটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়। একই তারিখে নির্বাচন কমিশনও দলটির রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করার বিষয়ে পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে।

অর্থাৎ, জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এমন তথ্য জাতিসংঘের প্রকাশিত নথিতে নেই। বাংলাদেশের সরকারি নথিতেও দলটির নিবন্ধন স্থগিত থাকার তথ্যই রয়েছে।

সুতরাং, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগের ওপর থেকে নি`ষে`ধা`জ্ঞা তুলে নেওয়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular