Google search engine
HomeOthersশ্মশানে পিকনিক করার পরদিন চার যুবকের মৃ`ত্যুর দাবিটি ভুয়া।

শ্মশানে পিকনিক করার পরদিন চার যুবকের মৃ`ত্যুর দাবিটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনাকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে, শ্মশানে পিকনিক করার পরদিন সেখানে অংশ নেওয়া চার যুবকের মৃ`ত্যু হয়েছে। পোস্টগুলোতে ঘটনাটিকে অলৌকিক বা অস্বাভাবিক মৃ`ত্যুর ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করে দেখা যায়, শ্মশানে পিকনিক করার সঙ্গে চার যুবকের মৃ`ত্যুর কোনো সম্পর্ক নেই। ওই ঘটনার পর সংশ্লিষ্ট যুবকদের মধ্যে কারও মৃ`ত্যুর তথ্য পাওয়া যায়নি।

বরং, ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির মীমাংসা করা হয়। পরবর্তীতে চারজনের মৃ‘ত্যু হয়েছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রশাসনিক সূত্রের বক্তব্যও পাওয়া যায়নি।

অর্থাৎ, শ্মশানে পিকনিক করার পরদিন চারজনের মৃ`ত্যু হয়েছে বলে যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তার সঙ্গে ঘটনার প্রকৃত তথ্যের মিল নেই। একটি ঘটনার সঙ্গে পরবর্তীতে চারজনের মৃ`ত্যুর কাল্পনিক তথ্য যুক্ত করে প্রচার করা হয়েছে।

সুতরাং, শ্মশানে পিকনিক করার পরদিন চার যুবকের মৃ`ত্যুর দাবিটি ভুয়া।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular