Google search engine
HomePolitics১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।

১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটিতে একটি মহাসড়কজুড়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। পোস্টগুলোতে ছবিটিকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত লংমার্চের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

ছবিটির সত্যতা যাচাই করতে লংমার্চ-সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও প্রকাশিত দৃশ্যের সঙ্গে এর মিল খোঁজা হয়। তবে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট সূত্রে ভাইরাল ছবিটির অনুরূপ দৃশ্যের সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি ছবিটির বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেও মানুষের অবয়ব ও অন্যান্য উপাদানে অসংগতিপূর্ণ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা কৃত্রিমভাবে তৈরি ছবির ক্ষেত্রে সাধারণত দেখা যায়।

পরবর্তীতে ছবিটির উৎস ও প্রকৃতি আরও নিশ্চিত করতে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়। ওপেনএআইয়ের প্রযুক্তিতে বিশ্লেষণের ফলাফলেও ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি হওয়ার তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, ১১ দলীয় ঐক্যের লংমার্চে বিপুল জনসমাগমের বাস্তব দৃশ্য হিসেবে যে ছবিটি প্রচার করা হচ্ছে, সেটি কোনো বাস্তব ঘটনাস্থলের ছবি নয়। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে লংমার্চের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সুতরাং, ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular