Google search engine
HomeOthers‘কারেন্ট কখন দিবেন আজকে আমার বার্থডে’ শিশুর পুরোনো ভিডিও সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের...

‘কারেন্ট কখন দিবেন আজকে আমার বার্থডে’ শিশুর পুরোনো ভিডিও সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের ঘটনায় প্রচার

দেশের চলমান বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শিশুর ফোনে বিদ্যুৎ অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলার ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিদ্যুৎ সরবরাহের সময় জানতে চাওয়ার পাশাপাশি নিজের জন্মদিনের কথাও বলতে শোনা যায়। ভিডিওটি সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অনেকেই এটিকে বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট বলে ধরে নিচ্ছেন।

তবে ভিডিওটির প্রচারের সময়কাল যাচাই করে দেখা যায়, এটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়। ভিডিওটি প্রথমদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছিল ২০২৫ সালের আগস্টে। ওই সময় প্রকাশিত পোস্টের বিবরণেও শিশুটির জন্মদিন উপলক্ষে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করার কথা উল্লেখ ছিল।

পরবর্তীতে চলমান বিদ্যুৎ সংকটের সময়ে একই ভিডিও আবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ভিডিওটির মূল প্রকাশক জানান, এটি আগের বছরের ভিডিও এবং বর্তমান বিদ্যুৎ সংকটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

অর্থাৎ, ২০২৫ সালে প্রকাশিত শিশুটির বিদ্যুৎ অফিসে ফোন করার ভিডিওটি বর্তমানে চলমান বিদ্যুৎ সংকটের সময়কার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। ভিডিওটি পুরোনো হওয়ায় এভাবে সাম্প্রতিক ঘটনা হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular