সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক নাহিদ ইসলামের নামে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। প্রচারিত বক্তব্যে দাবি করা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে তিনি ‘নতুন প্রজন্মের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে পোস্টটিতে নাহিদ ইসলামকে ‘চীফ হুইপ বিরোধীদল’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
তবে প্রচারিত বক্তব্যটির সঙ্গে নাহিদ ইসলামের প্রকৃত বক্তব্য বা কোনো নির্ভরযোগ্য সংবাদসূত্রের মিল পাওয়া যায়নি। তার বক্তব্য ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই করে ডা. শফিকুর রহমানকে ‘নতুন প্রজন্মের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হিসেবে অভিহিত করার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না।
এ ছাড়া প্রচারিত দাবিতে ব্যবহৃত বক্তব্যের ভাষা ও উপস্থাপনও বিভ্রান্তিকর। কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে নাহিদ ইসলামের এমন মন্তব্য প্রকাশিত হয়েছে—এমন তথ্যও পাওয়া যায়নি।
অর্থাৎ, নাহিদ ইসলামের নামে প্রচারিত বক্তব্যটির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। তার নামে মনগড়া বক্তব্য তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, ডা. শফিকুর রহমানকে ‘নতুন প্রজন্মের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বলেছেন নাহিদ ইসলাম—দাবিটি ভুয়া।

