
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ‘Pakistan Untold’ নামের একটি অ্যাকাউন্টে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, বাংলাদেশে গণেশ পূজার একটি মণ্ডপে ইসলামপন্থীরা হা`ম`লা চালিয়েছে এবং হিন্দু ভক্তদের ওপর আ`ক্র`ম`ণ করেছে। পোস্টটিতে ঘটনাটিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির অংশ হিসেবে উপস্থাপনের পাশাপাশি এর সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে গণেশ পূজামণ্ডপে ভা`ঙ`চু`রের ঘটনার পুরোনো ছবিকে ২০২৬ সালের সাম্প্রতিক ঘটনা হিসেবে পুনরায় প্রচার করা হয়েছে। ফলে ছবিটির প্রকৃত সময় ও প্রেক্ষাপট গোপন করে এটিকে বর্তমান ঘটনার দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একটি গণেশ মূর্তি অক্ষত অবস্থায় রয়েছে এবং সামনে উল্টে থাকা লাল চেয়ারসহ কিছু জিনিসপত্র ছড়িয়ে আছে। ছবির দৃশ্যের সঙ্গে ২০২৪ সালের চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার সেবক কলোনির গণেশ পূজা মণ্ডপে ভা`ঙ`চু`রের ঘটনার প্রকাশিত ছবি ও বর্ণনার মিল পাওয়া যায়।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার সেবক কলোনির গণেশ পূজা মণ্ডপে একটি দল হা`ম`লা ও ভা`ঙ`চু`র চালায়। এ সময় পূজামণ্ডপের ঘট ও চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হলেও গণেশ মূর্তিটি অক্ষত ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অর্থাৎ, আলোচিত ছবিটি ২০২৪ সালের ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত, ২০২৬ সালের আগস্টে ঘটে যাওয়া কোনো নতুন ঘটনার দৃশ্য নয়। বিশেষভাবে লক্ষণীয়, ‘Pakistan Untold’-এর ২১ আগস্ট ২০২৬-এর পোস্টে ছবিটির পুরোনো উৎস বা ২০২৪ সালের ঘটনার কোনো উল্লেখ না করে সেটিকে সমসাময়িক ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া, ২১ আগস্ট ২০২৬ পর্যন্ত বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একই ধরনের কোনো গণেশ পূজামণ্ডপে হা`ম`লার ঘটনা ঘটেছে—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য ও স্বাধীন কোনো তথ্যপ্রমাণও পাওয়া যায়নি। ফলে পুরোনো ছবিকে বর্তমান সময়ের ঘটনা হিসেবে ব্যবহার করে পোস্টটির মাধ্যমে পাঠকের মধ্যে বাংলাদেশে বর্তমানে হিন্দু ধর্মীয় উৎসবে হা`ম`লা চলছে—এমন একটি বিভ্রান্তিকর ধারণা তৈরি করার সুযোগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে চট্টগ্রামে গণেশ পূজামণ্ডপ ও মিছিলকে ঘিরে হা`ম`লা`র ঘটনা ঘটেছিল—এটি আলাদা বিষয়। কিন্তু ২০২৪ সালের সেই ঘটনার ছবি ২০২৬ সালের নতুন হা`ম`লার প্রমাণ হিসেবে ব্যবহার করা হলে তা ছবিটির প্রকৃত প্রেক্ষাপটকে বিকৃত করে। একই সঙ্গে আলোচিত পোস্টে হা`ম`লাকারীদের নির্দিষ্ট কোনো সংগঠন বা পরিচয়ের দাবির পক্ষেও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

