
সম্প্রতি ভারতের কলকাতায় একটি হোটেলে অ`গ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ অন্তত ৯ জন নি`হ`ত হওয়ার খবর প্রকাশের পর ঘটনাটির সঙ্গে সংযুক্ত করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, বাংলাদেশের অন্তত ৩৩টি গণমাধ্যমও অ`গ্নিকাণ্ডের সংবাদে ছবিটি ব্যবহার করেছে। এতে ছবিটিকে কলকাতার ওই হোটেলে সাম্প্রতিক অ`গ্নিকাণ্ডের সময় দমকলকর্মীদের আ`গু`ন নেভানোর দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি কলকাতার সাম্প্রতিক হোটেল অ`গ্নিকাণ্ডের নয়। প্রকৃতপক্ষে, ছবিটি ২০১৮ সালে কলকাতার বড়বাজারের বাগরি মার্কেটে সংঘটিত অ`গ্নিকাণ্ডের সময় ধারণ করা হয়েছিল।
ছবিটির উৎস যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত পুরোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভারতের এনডিটিভির ২০১৮ সালের প্রতিবেদন এবং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন-এ একই ছবি পাওয়া যায়।
ওই প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বড়বাজার এলাকার বাগরি মার্কেট নামের একটি বহুতল পাইকারি বাজারে ভয়াবহ অ`গ্নিকাণ্ড ঘটে। আ`গু`ন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক দমকলকর্মী ও অগ্নিনির্বাপণ যান কাজ করে। প্রচারিত ছবিটিও ওই সময় আ`গু`ন নেভানোর দৃশ্য ধারণের।
অর্থাৎ, আলোচিত ছবিটি সাম্প্রতিক কলকাতার হোটেল অ`গ্নিকাণ্ডের দৃশ্য নয়; এটি প্রায় আট বছর পুরোনো একটি অ`গ্নিকাণ্ডের ছবি, যা নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে।

