Google search engine
HomeOthersআলোচিত ভিডিওটি মূলত অভিনয় ও স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি কনটেন্ট, যা পরবর্তীতে এর...

আলোচিত ভিডিওটি মূলত অভিনয় ও স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি কনটেন্ট, যা পরবর্তীতে এর প্রেক্ষাপট বাদ দিয়ে বাস্তব ঘটনা হিসেবে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় এক যুবক নিজেকে ‘নারায়ণগঞ্জ জেলার ডন’ দাবি করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন। ভিডিওটি প্রচারের পর ঘটনাটিকে বাস্তব হিসেবে ধরে নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, জনসচেতনতামূলক কনটেন্ট তৈরির জন্য নির্মিত একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিও কোনো যুবদল নেতা নন।

আলোচিত ভিডিওটির সূত্র অনুসন্ধানে ‘Muhammad Razim’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ জুলাই ‘নারায়ণগঞ্জের ডন মানি আ`গু`ন, আইন সবার জন্য সমান, আইনের ঊর্ধ্বে কেউ না’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বিভিন্ন দৃশ্য ও চরিত্রের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করলে ঘটনাটিকে বাস্তব কোনো আকস্মিক পরিস্থিতির পরিবর্তে পূর্বপরিকল্পিত ও অভিনীত দৃশ্য হিসেবে দেখা যায়। একই ব্যক্তিকে কেন্দ্র করে নির্মিত সংলাপ, পরিস্থিতি এবং ক্যামেরায় ধারণের ধরন থেকেও এটি কনটেন্টভিত্তিক ভিডিও হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ‘Muhammad Razim’ নামের অ্যাকাউন্টটির বায়োতে ‘নারায়ণগঞ্জ এর ডন পরিবারের নতুন আইডি’-সংক্রান্ত লেখা পাওয়া যায়। পাশাপাশি অ্যাকাউন্টটিতে প্রকাশিত অন্যান্য ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, ভাইরাল ভিডিওতে নিজেকে ‘নারায়ণগঞ্জ জেলার ডন’ দাবি করা একই ব্যক্তিকে বিভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ফলে তাকে বাস্তব কোনো অপরাধী বা যুবদল নেতা হিসেবে উপস্থাপনের দাবিরও ভিত্তি পাওয়া যায়নি।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি মূলত অভিনয় ও স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি কনটেন্ট, যা পরবর্তীতে এর প্রেক্ষাপট বাদ দিয়ে বাস্তব ঘটনা হিসেবে ছড়িয়ে পড়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular