Google search engine
HomePoliticsঢাবির ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন দাবিতে প্রচারিততথ্যটি ভিত্তিহীন...

ঢাবির ভিপি সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন দাবিতে প্রচারিততথ্যটি ভিত্তিহীন ও ভুয়া।

সম্প্রতি, ‘ভিপি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাদিক কায়েম’ শীর্ষক দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবিটির সঙ্গে এমনভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন—এমন কোনো তথ্যের প্রমাণ পাওয়া যায়নি। দাবিটির পক্ষে প্রচারিত পোস্টগুলোতে কোনো নিয়োগপত্র, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।

বিষয়টি যাচাই করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষক তালিকা পর্যালোচনা করেও সাদিক কায়েমের নাম পাওয়া যায়নি। পাশাপাশি, দেশের মূলধারার গণমাধ্যম, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাদিক কায়েমের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular