সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, ঢাকায় প্রকাশ্য দিবালোকে সাম্প্রতিক সময়ে স`ন্ত্রা`সী কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে সং`ঘ`র্ষ ও স`হিং`স`তার মতো পরিস্থিতিতে দেখা যায়।
অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের ঢাকার কোনো ঘটনার নয়। ২০২৪ সালের জুলাইয়ে বৈ`ষ`ম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধারণ করা পুরোনো একটি ভিডিওকে নতুন ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে ‘Amina Binta Shahid’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৮ জুলাই প্রকাশিত একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।
এছাড়া, ২০২৪ সালের জুলাই মাসেই একই ভিডিওকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার ঘটনা হিসেবে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রচার হতে দেখা যায়। ফলে ভিডিওটির পুরোনো প্রেক্ষাপটের বিষয়টিও নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ধারণ করা পুরোনো ভিডিওকে ঢাকায় সাম্প্রতিক স`ন্ত্রা`সী কর্মকাণ্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মি`থ্যা।

