Google search engine
HomePolitics‘ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে’ দাবিতে প্রচারিত...

‘ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে’ দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নামে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, শেখ হাসিনার ‘জরুরি সিদ্ধান্তে’ ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটিতে যুবলীগের সহ-সম্পাদক (দপ্তর সেলে দায়িত্বপ্রাপ্ত) মুক্তাদিউর রহমান শিমুলের স্বাক্ষরও রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সায়েদুল হক সুমনকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার দাবিটির কোনো সত্যতা নেই। এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও দাবিটির সমর্থনে মূলধারার গণমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে তথ্য মেলেনি। এমনকি আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতেও এ ধরনের কোনো ঘোষণা পাওয়া যায়নি।

অন্যদিকে, প্রচারিত বিজ্ঞপ্তিতে যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্তের কথা বলা হলেও এর সত্যতা নিশ্চিত করার মতো কোনো আনুষ্ঠানিক সূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া, সায়েদুল হক সুমন বর্তমানে কারাগারে রয়েছেন বলে সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনেও উল্লেখ রয়েছে। ফলে তার যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন দায়িত্ব পাওয়ার দাবিটির সঙ্গে বাস্তবতারও অসঙ্গতি রয়েছে।

সুতরাং, ‘ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে’ দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular