Google search engine
HomeOthers‘চাইলেই ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারি, কিন্তু মায়ের সম্মানার্থে দিচ্ছি না’—তারেক রহমানের...

‘চাইলেই ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারি, কিন্তু মায়ের সম্মানার্থে দিচ্ছি না’—তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত বক্তব্যে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘চাইলেই ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারি, কিন্তু মায়ের সম্মানার্থে দিচ্ছি না—মায়ের আমলে ৩ ঘণ্টার বেশি কারেন্ট ছিল না, সন্তান হিসেবে মাকে টপকে যাওয়া অনৈতিক।’

অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে প্রচারিত পোস্টগুলোতে বক্তব্যের স্থান, সময় বা মূল উৎসের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও তারেক রহমানের এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে মূলত তারেক রহমানের ছবি ব্যবহার করে তৈরি করা ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো হয়েছে। অনুসন্ধানে এর কোনো ভিডিও, অডিও কিংবা প্রত্যক্ষ বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। একই বক্তব্য নিয়ে বাংলা ফ্যাক্টের প্রকাশিত ফ্যাক্টচেকেও দাবি করা হয়েছে, নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই বক্তব্যটি তারেক রহমানের নামে প্রচার করা হয়েছে।

সুতরাং, ‘চাইলেই ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারি, কিন্তু মায়ের সম্মানার্থে দিচ্ছি না’—এমন মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন বলে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular