Google search engine
HomePolitics‘আন্দোলনকারীরা ফ্যাসিস্টের দোসর’— প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত...

‘আন্দোলনকারীরা ফ্যাসিস্টের দোসর’— প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলো-এর লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, “এরা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, এরা ফ্যাসিস্টের দোসর। দেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এরা মাঠে নেমেছে।”

অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রথম আলো এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রথম আলোর ফেসবুক পেজ, ওয়েবসাইট ও প্রকাশিত ফটোকার্ড পর্যালোচনায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বরং প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই জানানো হয়েছে, তাদের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। প্রকৃতপক্ষে, প্রথম আলোর ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সুতরাং, ‘আন্দোলনকারীরা ফ্যাসিস্টের দোসর’— প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular