সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, বিএনপি নেতা ও সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করলে আমরা শিক্ষার্থীদের পদত্যাগ করিয়ে দিবো।” দাবিটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ড আকারে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ইশরাক হোসেন এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, গণমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, অডিও বা অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে তার নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আন্দোলন করলে আমরা শিক্ষার্থীদের পদত্যাগ করিয়ে দেব’— শীর্ষক মন্তব্যটি ইশরাক হোসেনের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

