Google search engine
HomePolitics‘এইচএসসি পরীক্ষার্থীরূপে পতিত ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে, কঠোরহস্তে দমন করা হবে’— শীর্ষক...

‘এইচএসসি পরীক্ষার্থীরূপে পতিত ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে, কঠোরহস্তে দমন করা হবে’— শীর্ষক মন্তব্যটি রুহুল কবির রিজভীর নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে রুহুল কবির রিজভী বলেছেন, “এইচএসসি পরীক্ষার্থীরূপে পতিত ফ্যা`সি`স্ট`রা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এদেরকে কঠোরহস্তে দমন করা হবে।” দাবিটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, অডিও বা অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে তার নামে একটি বানোয়াট মন্তব্য প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘এইচএসসি পরীক্ষার্থীরূপে পতিত ফ্যা`সি`স্টরা মাথাচাড়া দিয়ে উঠছে, কঠোরহস্তে দমন করা হবে’— শীর্ষক মন্তব্যটি রুহুল কবির রিজভীর নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular