সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, “আওয়ামী লীগ আমলে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা শিক্ষার্থীও সাঁতার কাটতে পারে না। অথচ আমরা বুকসমান পানি সাঁতরে স্কুলে যেতাম।” দাবিটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও, অডিও, সরকারি বিবৃতি বা অফিসিয়াল সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং চলমান ইস্যুকে ঘিরে উসকানি দিতে শিক্ষামন্ত্রীর নামে বানোয়াট এই মন্তব্যটি প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘আওয়ামী লীগ আমলে একটা শিক্ষার্থীও সাঁতার কাটতে শেখেনি’— শীর্ষক মন্তব্যটি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট

