Google search engine
HomePolitics‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশে বন্যা-ঘূর্ণিঝড় হবে না’—এমন বক্তব্য ডা. শফিকুর রহমানের...

‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশে বন্যা-ঘূর্ণিঝড় হবে না’—এমন বক্তব্য ডা. শফিকুর রহমানের নামে প্রচার করে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া ও সম্পাদিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনোদিন বন্যা-ঘূর্ণিঝড় আসবে না। কারণ জামায়াতে ইসলামী আল্লাহর মনোনীত দল।”

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটির কোনো সত্যতা নেই। প্রকৃতপক্ষে, এ ধরনের শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমটির ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ড তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং অন্যান্য প্রকাশিত ফটোকার্ড পর্যালোচনা করা হয়। কোথাও আলোচিত শিরোনাম বা ডা. শফিকুর রহমানের এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি, দেশের অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের মন্তব্যের কোনো সংবাদ বা তথ্য প্রকাশিত হয়নি।

এছাড়া, প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের মূল ফটোকার্ডের ডিজাইন, ফন্ট ও বিন্যাসের সঙ্গে একাধিক অসামঞ্জস্য লক্ষ্য করা যায়, যা এটি সম্পাদিত হওয়ার ইঙ্গিত দেয়।

সুতরাং, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশে বন্যা-ঘূর্ণিঝড় হবে না’—এমন বক্তব্য ডা. শফিকুর রহমানের নামে প্রচার করে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া ও সম্পাদিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular