Google search engine
HomeOthers‘প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে দেয়, ওদের দমন করতে ছাত্রদল মাঠে নামছে’ — নাসিরুদ্দিন...

‘প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে দেয়, ওদের দমন করতে ছাত্রদল মাঠে নামছে’ — নাসিরুদ্দিন নাসিরের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির বলেছেন, “আন্দোলনকারীদের কত বড় সাহস প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে দেয়। ওদের দমন করতে আমরা ছাত্রদল সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামছি!”— এমন বক্তব্য উদ্ধৃত করে বিভিন্ন পোস্ট ও ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, নাসিরুদ্দিন নাসির এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, ভিডিও, অডিও, অফিসিয়াল বিবৃতি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের নামে একটি বানোয়াট মন্তব্য প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘আন্দোলনকারীদের দমন করতে ছাত্রদল মাঠে নামছে’— শীর্ষক বক্তব্যটি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular