
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ঢাকার সাইন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পৃথকভাবে দুই শিক্ষার্থী নি`হ`ত হয়েছেন। দাবিগুলো বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিওর মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।
অনুসন্ধানে দেখা যায়, সাইন্সল্যাবের পেছন থেকে শিক্ষার্থীদের তুলে নেওয়া কিংবা সেখানে দুই শিক্ষার্থী নি`হ`ত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও এমন ঘটনার সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে ঘিরে আতঙ্ক, বিভ্রান্তি ও উসকানি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে।
সুতরাং, ‘সাইন্সল্যাবের পেছনে শিক্ষার্থীদের তুলে নেওয়া’ এবং ‘২ শিক্ষার্থী নি-হ-ত’— উভয় দাবিই সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

