Google search engine
HomeOthers‘আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, সবাই ছাত্রলীগের নব্য সদস্য’— শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের...

‘আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, সবাই ছাত্রলীগের নব্য সদস্য’— শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, “আন্দোলনকারীদের কেউ সাধারণ ছাত্র না, এরা সবাই পলাতক স`ন্ত্রা`সী ছাত্রলীগের নব্য সদস্য। প্রত্যেকটার নাম লিস্ট করে বিচার করা হবে।”

অনুসন্ধানে দেখা যায়, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমন কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত এই বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন, ভিডিও, অডিও বা সরকারি বিবৃতি পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে শিক্ষামন্ত্রীর নামে একটি বানোয়াট মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থী নয়, সবাই ছাত্রলীগের নব্য সদস্য’— শীর্ষক মন্তব্যটি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নামে প্রচারিত সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular