Google search engine
HomeOthers‘ঢাকায় ৭ জন শিক্ষার্থী নি-হ-ত’— দাবিটি মিথ্যা; শিক্ষার্থী আন্দোলন ঘিরে আওয়ামীপন্থীদের অপপ্রচার

‘ঢাকায় ৭ জন শিক্ষার্থী নি-হ-ত’— দাবিটি মিথ্যা; শিক্ষার্থী আন্দোলন ঘিরে আওয়ামীপন্থীদের অপপ্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “ঢাকায় ৭ জন শিক্ষার্থী নি-হ-ত, মিডিয়ার মুখ বন্ধ” শিরোনামে একটি দাবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। পোস্টগুলোর মাধ্যমে দাবি করা হচ্ছে, চলমান শিক্ষার্থী আন্দোলনে সাতজন নি-হ-ত হলেও গণমাধ্যম বিষয়টি গোপন করছে।

অনুসন্ধানে দেখা যায়, ঢাকায় আন্দোলনরত ৭ জন শিক্ষার্থী নি-হ-ত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, গণমাধ্যমের প্রতিবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে জনমনে আতঙ্ক, ক্ষোভ ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিত্তিহীন এ ধরনের দাবি প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘ঢাকায় ৭ জন শিক্ষার্থী নি-হ-ত, মিডিয়ার মুখ বন্ধ’— শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আওয়ামীপন্থী অপপ্রচারের অংশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular