Google search engine
HomeOthersব্রাজিলের প্রধানমন্ত্রী নেইমার বাদে কোচসহ বাকি খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন...

ব্রাজিলের প্রধানমন্ত্রী নেইমার বাদে কোচসহ বাকি খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন দাবিতে ‘আমার দেশ’-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দৈনিক ‘আমার দেশ’–এর ডিজাইন অনুসরণ করে তৈরি একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, “নরওয়ের সঙ্গে ব্রাজিলের প্রশ্নবিদ্ধ হারের পর নেইমার বাদে কোচসহ বাকি খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রধানমন্ত্রী।”

তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবির কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৃতপক্ষে, ব্রাজিল সরকার কিংবা দেশটির কোনো কর্তৃপক্ষ কোচ বা খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের এমন কোনো নির্দেশ দেয়নি। একই সঙ্গে, ‘আমার দেশ’ পত্রিকাও এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।

দাবিটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশি-বিদেশি কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র কিংবা ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচিত দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি। এত বড় একটি সিদ্ধান্ত বাস্তবে নেওয়া হলে তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা। কিন্তু এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।

এছাড়া আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি ‘আমার দেশ’–এর মূল ডিজাইনের অনুকরণে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি জাল ফটোকার্ড, যা প্রকৃত সংবাদ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে।

সুতরাং, ব্রাজিলের প্রধানমন্ত্রী নেইমার বাদে কোচসহ বাকি খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন দাবিতে ‘আমার দেশ’-এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং ডিজিটালভাবে তৈরি করা একটি জাল কনটেন্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular