Google search engine
HomeOthersডে কেয়ার সেন্টারে এক শিশুর আরেক শিশুকে মারধরের ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

ডে কেয়ার সেন্টারে এক শিশুর আরেক শিশুকে মারধরের ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে একটি কক্ষে এক শিশুকে আরেক শিশু বারবার চড়, থাপ্পড় ও কামড় দিতে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশের কোনো ডে কেয়ার সেন্টারের ঘটনা বলে দাবি করা হচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি প্রি-স্কুলের ডে কেয়ার সেন্টারে ধারণ করা সিসিটিভি ফুটেজ।

ভিডিওটির উৎস অনুসন্ধান করে ভারতীয় সংবাদমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে একই ঘটনার ভিডিও পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ঘটনাটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সিডকো এলাকায় অবস্থিত FirstCry Intellitots Pre-School-এর ডে কেয়ার সেন্টারে ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিষ্ঠানের দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া, বাংলাদেশের কোনো ডে কেয়ার সেন্টারে এমন ঘটনা ঘটেছে—এমন তথ্য দেশীয় কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ডে কেয়ার সেন্টারে এক শিশুর আরেক শিশুকে মারধরের ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের মহারাষ্ট্রে একটি প্রি-স্কুলের ডে কেয়ার সেন্টারের ঘটনাকে বাংলাদেশের দাবি করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular