Google search engine
HomePolitics‘প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না’—হানজালার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া...

‘প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না’—হানজালার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা–এর নামে একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন—“দরকার হলে বিনা চিকিৎসায় মারা যাবেন, তবুও একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না।”

তবে অনুসন্ধানে দেখা যায়, হানজালা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্টকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

যাচাইয়ে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র কিংবা হানজালার কোনো বক্তব্য, সাক্ষাৎকার বা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। সাধারণত একজন সংসদ সদস্য এ ধরনের বিতর্কিত মন্তব্য করলে তা জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হতো। কিন্তু এ বিষয়ে এমন কোনো তথ্যপ্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, দাবিটির সূত্রপাত “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী (Satire) ফেসবুক পেজ থেকে। পেজটি গত ১ জুলাই ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে একটি ফটোকার্ড প্রকাশ করে। পরবর্তীতে সেই পোস্টটি প্রেক্ষাপটহীনভাবে কপি করে বাস্তব ঘটনা হিসেবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

অর্থাৎ, ব্যঙ্গাত্মক কনটেন্টকে ইচ্ছাকৃতভাবে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং একজন জনপ্রতিনিধির নামে মনগড়া মন্তব্য আরোপ করা হয়েছে।

সুতরাং, ‘দরকার হলে বিনা চিকিৎসায় মারা যাবেন, তবুও একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারত যেতে পারে না’—এমন মন্তব্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular