Google search engine
HomeOthers‘১৯৩৪ সালের প্রথম বিশ্বকাপের ছবি’ দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়; এটি ১৯৪৭...

‘১৯৩৪ সালের প্রথম বিশ্বকাপের ছবি’ দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়; এটি ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির সম্পাদিত একটি পুরোনো ছবি, যা বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ফুটবল ম্যাচের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি নাকি ১৯৩৪ সালের প্রথম ফুটবল বিশ্বকাপের দৃশ্য। চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ছবিটি নতুন করে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

তথ্য যাচাই করে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ফিফা বিশ্বকাপের প্রথম আসর ১৯৩৪ সালে নয়, ১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া ভাইরাল ছবিটিরও প্রথম বিশ্বকাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি ১৯৪৭ সালের ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যানচেস্টার ডার্বির একটি পুরোনো ছবি, যা সম্পাদনা করে ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে ফিফার প্রকাশিত বিশ্বকাপের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় এবং সেই আসরের সংরক্ষিত ছবিগুলোর সঙ্গে ভাইরাল ছবিটির কোনো মিল নেই।

পরবর্তীতে ছবিটির উৎস অনুসন্ধান করে স্টক ফটো সংস্থা Getty Images-এ একই দৃশ্যের একটি আর্কাইভ ছবি পাওয়া যায়। ছবিটির বিবরণে উল্লেখ রয়েছে, এটি ১৯৪৭ সালে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়কের করমর্দনের মুহূর্ত। ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির তুলনা করলে দেখা যায়, রঙ, পোশাকের কিছু অংশ এবং অন্যান্য উপাদানে ডিজিটাল সম্পাদনার চিহ্ন রয়েছে।

অর্থাৎ, ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির একটি ঐতিহাসিক ছবি সম্পাদনা করে সেটিকে ১৯৩৪ সালের প্রথম বিশ্বকাপের ছবি হিসেবে প্রচার করা হয়েছে।

সুতরাং, ‘১৯৩৪ সালের প্রথম বিশ্বকাপের ছবি’ দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়; এটি ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির সম্পাদিত একটি পুরোনো ছবি, যা বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular