Google search engine
HomeOthersপাবনায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে ব্রাজিল–আর্জেন্টিনার পতাকা টানাতে...

পাবনায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে ব্রাজিল–আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মৃ`ত্যুর দাবি হিসেবে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ও দাবি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃ`ত্যু হয়েছে। একই ঘটনার ভিন্ন ভিন্ন পোস্টে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের পতাকা টানানোর বিষয়টিও উল্লেখ করা হয়।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবির সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে এটি পাবনায় ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃ`ত্যুর একটি পৃথক ঘটনার ছবি।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে জানা যায়, গত ১৮ জুন পাবনার আটঘরিয়া উপজেলার কদমডাঙ্গা গ্রামে নিজ বাড়ির ছাদে পানি নিষ্কাশনের সময় পা পিছলে বৈদ্যুতিক তারে লেগে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃ`ত্যু হয়।

অন্যান্য সংবাদসূত্রেও উল্লেখ করা হয়, একই দিনে পাবনার দেবোত্তর বাজার এলাকায় ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে পড়া বন্ধ করতে গিয়ে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা`রা যান। কোথাওই ওই ঘটনার সঙ্গে ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা টানানোর কোনো সম্পর্কের উল্লেখ নেই।

রিভার্স ইমেজ ও সংবাদ প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখা যায়, ভাইরাল ছবিটি এই বাস্তব ঘটনার সঙ্গেই সম্পর্কিত, যা পরবর্তীতে সম্পাদিত ক্যাপশনের মাধ্যমে ভিন্ন ঘটনার দাবি তৈরি করে প্রচার করা হয়েছে।

সুতরাং, পাবনায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে ব্রাজিল–আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মৃ`ত্যুর দাবি হিসেবে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular