Google search engine
HomeOthersরামিসা হত্যা ইস্যুতে জুবাইদা রহমানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

রামিসা হত্যা ইস্যুতে জুবাইদা রহমানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে চ্যানেল২৪-এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, “তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না, একজন কন্যা সন্তানের বাবা হিসেবে যেতে হবে…”

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, ডা. জুবাইদা রহমান এমন কোনো মন্তব্য করেননি। বিএনপির অফিসিয়াল প্ল্যাটফর্ম, মিডিয়া সেল কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে এ ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া, চ্যানেল২৪-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য অফিসিয়াল প্ল্যাটফর্ম যাচাই করেও আলোচিত মন্তব্য বা ফটোকার্ডের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ, চ্যানেল২৪ও এ ধরনের কোনো সংবাদ বা বক্তব্য প্রকাশ করেনি।

অনুসন্ধানে আরও জানা যায়, জুবাইদা রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া পেজ থেকে প্রথমে বক্তব্যটি প্রচার করা হয়। পরবর্তীতে সেটিকে চ্যানেল২৪-এর লোগোযুক্ত ফটোকার্ডে রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা বিভ্রান্তির সৃষ্টি করে।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, সংবেদনশীল একটি ঘটনাকে কেন্দ্র করে ভুয়া পরিচয় ও গণমাধ্যমের লোগো ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে।

সুতরাং, “তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না…”—এ মর্মে ডা. জুবাইদা রহমানের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular