Google search engine
HomeOthersযুক্তরাজ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমাম আব্দুল হালিম খান বাংলাদেশি নন, তিনি ভারতীয় নাগরিক

যুক্তরাজ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইমাম আব্দুল হালিম খান বাংলাদেশি নন, তিনি ভারতীয় নাগরিক

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে যৌ`ন নিপীড়নের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ইমাম আব্দুল হালিম খানকে বাংলাদেশি দাবি করে একাধিক সংবাদ ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, আব্দুল হালিম খান বাংলাদেশের নাগরিক নন; তিনি ভারতীয় নাগরিক।

ব্রিটিশ গণমাধ্যম The Telegraph–এ প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, আব্দুল হালিম খান ১৯৯০-এর দশকের শুরুতে ভারত থেকে যুক্তরাজ্যে যান এবং পরবর্তীতে পূর্ব লন্ডনের একটি মসজিদে দায়িত্ব পালন শুরু করেন। যদিও তিনি টাওয়ার হ্যামলেটস এলাকার বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে খুতবা দিতেন, তবে তার জাতীয় পরিচয় ভারতীয় বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একইভাবে, লন্ডনভিত্তিক গণমাধ্যম The Standard–সহ আরও কয়েকটি ব্রিটিশ ও ভারতীয় সংবাদমাধ্যমও তাকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছে। অন্যদিকে, কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক বা ব্রিটিশ গণমাধ্যমে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে উল্লেখ করার তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তার সম্পৃক্ততার কারণে ভুলভাবে তাকে বাংলাদেশি হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular