Google search engine
HomeOthersসেনাসদস্যদের হাতে শেখ হাসিনার প্রতিকৃতি দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই-নির্মিত, ভুয়া ও...

সেনাসদস্যদের হাতে শেখ হাসিনার প্রতিকৃতি দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই-নির্মিত, ভুয়া ও বিভ্রান্তিকর। 

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তির হাতে শেখ হাসিনার প্রতিকৃতি দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

ছবিটি বিশ্লেষণ করে একাধিক অসংগতি শনাক্ত করা যায়। ছবিতে উপস্থিত ব্যক্তিদের মুখাবয়ব, শারীরিক গঠন ও উচ্চতায় অস্বাভাবিক মিল লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-জেনারেটেড ছবিতে দেখা যায়। এছাড়া, একজন ব্যক্তির হাতে চারটি আঙুল দেখা যায়—যা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ছবিতে প্রায়শই দেখা যাওয়া ত্রুটিগুলোর একটি।

পরবর্তীতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’-এ পরীক্ষা করা হলে বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে বিভ্রান্তি ও প্রতিক্রিয়া তৈরির উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও প্রচার করা হয়েছে।

সুতরাং, সেনাসদস্যদের হাতে শেখ হাসিনার প্রতিকৃতি দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ এআই-নির্মিত, ভুয়া ও বিভ্রান্তিকর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular